রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

দেশে বন্যায় আরও ২৬ জনের মৃত্যু

বন্যা

ভয়েস নিউজ ডেস্ক:

সারা দেশে বন্যায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট বিভাগেই রয়েছে ২৫ জন এবং আরেকজন রংপুর বিভাগের।

বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

শুরুতে ২৮ জনের মৃত্যুর কথা জানালেও পরে সংশোধনী দিয়ে ২৬ জনের মৃত্যুর কথা জানায় অধিদফতর।

এর আগে ১৭ মে থেকে ২২ জুন পর্যন্ত মোট ৪২ জনের মৃত্যু হয় বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে বন্যায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৮ জন।

এছাড়া বন্যার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৮ জন। এরমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ২ হাজার ৮৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৪৬ জনের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে একজন, মৌলভীবাজারে ৩ জন, ময়মনসিংহে ৫ জন, নেত্রকোনায় ৫ জন, জামালপুরে ৫ জন, শেরপুরে ৩ জন, কুড়িগ্রামে ৩ জন এবং লালমনিরহাটে একজন রয়েছে।

ভয়েস/জেইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION