শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

ঈদে ‘রঙিলা মন’ নিয়ে আসছেন ডন

বিনোদন প্রতিবেদক:
ঈদ আনন্দ বহুগুণ রাঙাতে আবারো এটিএন বাংলার পর্দায় গানে গানে শ্রোতামনে ঝড় তুলতে আসছেন সময়ের আলোচিত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই আনন্দে বাড়তিযোগ শিল্পী ডনের একক সঙ্গীতানুষ্ঠান। গেল কয়েক বছর ধরেই এটিএন বাংলার ঈদের অনুষ্ঠানে নিয়মিত মুখ কণ্ঠশিল্পী ডন। গত বছর ঈদুল আজহায় ‘আমি কেমন কইরা ভুইল্যা যাবো’- এই শিরোনামের অনুষ্ঠানটি গানপাগল শ্রোতাদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতায় এবার ‘রঙিলা মন’ শিরোনামের অনুষ্ঠানে পাঁচটি গান পরিবেশন করবেন ডন।

এটিএন বাংলার পর্দায় ঈদের পঞ্চমদিন রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। দিনকে দিন গায়কীতে মুন্সিয়ানার পরিচয় দেয়া শিল্পী ডন এবারো তার শ্রোতাদের প্রত্যাশা পূরণ সমর্থ হবেন বলে বিশ্বাস বিনোদন সংশ্লিষ্ট শিল্পী-কলাকুশলীদের।

বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করেই গানগুলো লেখা এবং সুরারোপ করা হয়েছে। শিল্পী ডন তার সামর্থ্যের সবটুকু দিয়ে গানগুলোকে দর্শকদের সামনে তুলে ধরে চেষ্টা করেছেন। যা তিনি আগেও করেছেন।

ঈদে নিজের অনুষ্ঠান প্রসঙ্গে ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘গানের ব্যাপারে আমি বরাবরই খুঁতখুঁতে। সুর এবং লেখা মনঃপুত না হওয়া পর্যন্ত চেষ্টা করি সেরাটা তুলে আনতে। কতটা ভালো গেয়েছি সেটার বিবেচ্য-বিবেচনার ভার আমার ভক্ত-শ্রোতাদের হাতে। তবে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আশা করছি পূর্বের মতো এবারো সঙ্গীতানুরাগীদের মন ভরাতে পারব।’

তিনি আরও যোগ করেন, ‘এই গানগুলো শ্রোতাদের মনের মণিকোঠায় জায়গা করে নিবে এবং মানুষের মুখে মুখে ফিরবে। গানের মাধ্যমে শ্রোতাদের নির্মল বিনোদন দেয়ার চেষ্টাটা আমি শুরু থেকেই করে আসছি। এবারো এর ব্যত্যয় ঘটেনি।’

ঈদে ডনের গাওয়া ৫টি গানের মধ্যে চারটিই শিল্পীর নিজের লেখা এবং সুরারোপিত। এই চারটি গান হলো- তোর রঙিলা মনের পানসি নায়ে আমায় তুইল্যা নিস আমি রাখব তোরে বুকে ধরে মনটা আমায় দিস, তুমি ছাড়া কেউ কী ছিল আমার হারিয়ে তোমাকে আমি হয়েছি সবার, হগলতেই দুঃখ আছে আমার না হয় কুম রে, আমার মনের কথা রইলো মনে মনে বন্ধু আমার রইলো কোনখানে। অনুষ্ঠানের পঞ্চম গানটি-আছো তুমি মহাসুখে কার বুকে কোথায়, চলে গেছো অন্য ঘরে পর করে আমায়- জীবন তওফিসের লেখা এবং সুর করা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION