শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

অভিনেত্রীর সঙ্গে হোটেলে নরেশ বাবু, জুতা নিয়ে মারতে গেলেন স্ত্রী

বিনোদন ডেস্ক:

একটি রুম থেকে পুলিশ সদস্যরা বের করে নিয়ে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নরেশ বাবু ও অভিনেত্রী পবিত্রা লোকেশকে। রুমটির দরজার পাশে নরেশ বাবুর তৃতীয় স্ত্রী রামায়াকে দুই নারী পুলিশ সদস্য ধরে রেখেছেন; বার বার চেষ্টা করেও ছুটতে পারছেন না তিনি।

এদিকে লিফটের কাছে গিয়ে রামায়ার দিকে ঘুরে শিস বাজান নরেশ। এরপর পুলিশ নরেশ ও পবিত্রাকে লিফটে উঠিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। অন্য একটি ভিডিওতে জুতা নিয়ে নরেশের দিকে তেড়ে যেতে দেখা যায় রামায়াকে। দুটি ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।

নরেশ বাবু দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবুর সৎ ভাই। ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন তিনি। এর আগে দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। তৃতীয় স্ত্রী রামায়ার সঙ্গে তার এখনো বিচ্ছেদ হয়নি। কিন্তু দীর্ঘ দিন ধরে আলাদা থাকছেন তারা।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, কিছুদিন ধরে জোর গুঞ্জন উড়ছে, কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে সম্পর্কে রয়েছেন নরেশ বাবু। তারা গোপনে বিয়েও করেছেন। যদিও এই গুঞ্জন মিথ্যা বলে দাবি করেছেন নরেশ-পবিত্রা। কিন্তু গতকাল মহিশূরের একটি আবাসিক হোটেল একসঙ্গে ছিলেন নরেশ-পবিত্রা। এ খবর পেয়ে পুলিশ নিয়ে সেখানে হাজির হন রামায়া, তারপরই এই কাণ্ড ঘটে।

অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন পবিত্রা লোকেশ। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সরকারু বারি পাতা’। এ সিনেমায় মহেশ বাবুর মায়ের চরিত্রে দেখা যায় তাকে। পবিত্রা ব্যক্তিগত জীবনে সুচেন্দ্র প্রসাদের সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ সংসারে তার দুটি সন্তান রয়েছে। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION