মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চট্টগ্রামে শতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন

ভয়েস নিউজ ডেস্ক:

চন্দনাইশ এলাহাবাদ জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফ ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা এক দিন আগে শনিবার ঈদ উদযাপন করছেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, আনোয়ারা, পটিয়া, বাঁশখালী ও বোয়ালখালীর শতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

চন্দনাইশ এলাহাবাদ জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফ ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা এক দিন আগে শনিবার ঈদ উদযাপন করছেন।

ঈদের প্রধান নামাজের জামাত হয় মমতাজিয়া দরবার শরিফ প্রাঙ্গণে সকাল ৮টায়। এতে ইমামতি করেন দরবারের পির মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আলী শাহ।

মির্জাখীল দরবার শরিফের অনুসারী লোহাগড়া উপজেলার মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, ‘গতকাল ছিল পবিত্র হজ। আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে হজের পরের দিন কুরবানি দিয়ে থাকি।

‘এটা আমাদের পূর্বপুরুষরা ২০০ বছর আগে থেকে পালন করে আসছেন। আশেপাশের চার-পাঁচ উপজেলার অনেক মানুষ আজ কুরবানি দিচ্ছেন।’

মমতাজিয়া দরবারের শাহজাদা মাওলানা মতি মিয়া মনছুর বলেন, ‘পৃথিবীর কোথাও জিলহজ মাসের চাঁদ দেখে গেলেই আমরা দিন গণনা শুরু করি। সেই হিসেবে আজ ১০ জিলহজ। অর্থাৎ হজের পরের দিন। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা হজের পরের দিন কুরবানির ঈদ পালন করি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION