বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত: অস্ত্রসহ ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক (২৯ এপ্রিল):

রামুতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রশিদ প্রকাশ খোরশেদ (৩০) নামে রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যরাতে রামু উপজেলার জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা ও ১টি মোটর সাইকেল এবং ১টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে বলে ডিবি পুলিশ দাবী করেছে।নিহত খোরশেদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পরিদর্শক মানস বড়ুয়া। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে একটি মোটরসাইকেল যোগে ইয়াবার চালান পাচার হচ্ছে। এসময় জেলা ডিবি পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল রামুর জোয়ারিয়ানালা এলাকায় পৌঁছলে তাকে থামানোর সংকেত দেয় পুলিশ। কিন্তু না থেমে সে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে ডিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব ইয়াবাসহ তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION