মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

অস্ত্র হাতে ভাইরাল জুয়েল গ্রেফতার

ভয়েস নিউজ ডেস্ক:

অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মনিরুজ্জামান জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ জুলাই) রাতে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘চেক ডিজঅনারের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এসেছে। আগে থেকেই তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে গ্রেফতার করি।’

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ‘চেক ডিজঅনারের মামলায় চৌদ্দগ্রামের মনিরুজ্জামান জুয়েল নামের একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুলাই) উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে দাওয়াত খেয়ে ব্যক্তিগত গাড়িতে নিজ গ্রাম মান্দারিয়ায় ফিরছিলেন চেয়ারম্যান শাহজালাল মজুমদার। বিকাল ৩টার দিকে নালঘর পশ্চিম বাজার সামাদ মেম্বারের বাড়ির কাছে তার গাড়ির গতিরোধ করে হামলা চালান ‘যুবলীগ নেতা’ হিসেবে পরিচিত মনিরুজ্জামান জুয়েলসহ ৭/৮ জন। হামলার পর হাতে বিদেশি আগ্নেয়াস্ত্র আর মুখে সিগারেটসহ মনিরুজ্জামান জুয়েল একটি ছবি নিজ ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন চেয়ারম্যান। এরপরই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এদিকে, ছবি ভাইরালের পর তার স্ত্রী ফারজানা হক শুক্রবার রাতে অস্ত্রটি চৌদ্দগ্রাম থানায় জমা দিয়ে আসেন।

জানা গেছে, দেখতে অত্যাধুনিক ও সামরিক বাহিনীর অস্ত্রের মতো মনে হলেও এটি পয়েন্ট ২২ (.২২) বোর রাইফেল। এটি জিএসজি-৫ মডেলের রাইফেল। জার্মানির তৈরি অস্ত্রটির মডেল A354916। তবে অস্ত্রটির লাইসেন্স ছিল তার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION