রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

সবুজ শিখার ২৫ সদস্যের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ভয়েস প্রতিবেদক:
শিক্ষা, পরিবেশ ও জনসচেতনতা মূলক সংগঠন সবুজ শিখার ২৫ সদস্যের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকালে সবুজ শিখার সমন্বয়ক এহতেসাম আলী ও নির্বাহী প্রধান এহছানুল করিম সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কার্যনির্বাহী কমিটির সম্মতিক্রমে পুর্ণাঙ্গ কমিটিতে ২৫ জন সদস্য রয়েছেন। কার্যনির্বাহীর সদস্য রয়েছেন ৭ জন। সদস্যদের প্রত্যক্ষ ভোটে কার্যনির্বাহী কমিটির সদস্যরা নির্বাচিত হয়। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলো আরিফুল হক, এহেতেসাম আলী, মোঃ হেফাজ উদ্দিন, এহছানুল করিম সোহেল, নাজমুল হাসান সিফাত, মোহাম্মদ কাইছারুল ইসলাম এবং ফোরকান মোস্তাফা কাজল। কার্যনির্বাহী কমিটির সদস্যরা শনিবার পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।

এ বিষয়ে কার্যনির্বাহী কমিটির প্রধান সদস্য আরিফুল হক বলেন, ২০১৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সংগঠনটির সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন অনেক চ্যালেঞ্জের ছিল। তবে দায়িত্ব পালন করেছি নিজের সবোর্চ্চ আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে। নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা রইল এবং তাদের হাত ধরে মাতারবাড়ী আরও সুন্দর হউক।

পুর্ণাঙ্গ কমিটিতে সহ সমন্বয়ক রয়েছেন দু’জন। তারা হলেন মোঃ হেফাজ উদ্দিন এবং নাজির হোছাইন। সহ নির্বাহী প্রধান হলেন জাহাঙ্গীর আলম। অর্থ সম্পাদক নাজমুল হাসান সিফাত এবং সহ অর্থ সম্পাদক কাইমুল ইসলাম ছোটন। সাংগঠনিক সম্পাদক ফোরকান মোস্তাফা কাজল ও সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। দপ্তর সম্পাদক হেফাজ উদ্দিন এবং সহ দপ্তর সম্পাদক তামজিদুল ইসলাম। প্রচার সম্পাদক কাইছারুল ইসলাম এবং সহ প্রচার সম্পাদক নুর বক্স। সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আলী নয়ন ও সহ সমাজ কল্যাণ সম্পাদক শাহারিয়ার হোছাইন চৌধুরী। শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হারুনুল ইসলাম রুবেল। সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ইমনে হোছাইন মুরছালীন। পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আজহাব উদ্দিন রিয়াদ। সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফয়সাল ইসলাম। ধর্ম বিষয়ক সম্পাদক হলেন আতিক উল্লাহ। সহ ধর্ম বিষয়ক সম্পাদক মিনহাজুর রহমান। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তায়েব ইলাহী সিকদার ও সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশারফ হোছাইন সোহাগ। প্রবাস বিষয়ক সম্পাদক আব্দুল গফুর এবং সহ প্রবাস বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা সুমন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION