শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

বৈশ্বিক পরিস্থিতি মাথায় রেখে খরচ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভয়েস নিউজ ডেস্ক:

সরকারি প্রকল্পের খরচ কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকের পর সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এ সময় তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি মাথায় রেখে খরচ কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পের গুরুত্ব অনুযায়ী প্রকল্পগুলোকে ৩টি ক্যাটাগরিতে ভাগ করতে বলা হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি এ-এর পুরো অর্থ ব্যবহার করা যাবে। ক্যাটাগরি বি-এর আওতায় প্রকল্পের সর্বোচ্চ ৭৫ ভাগ ব্যবহার করা যাবে। আর ক্যাটাগরি সি-তে থাকা প্রকল্পগুলো আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে।

কোন প্রকল্প কোন ক্যাটাগরিতে থাকবে সে বিষয়ে মন্ত্রণায়গুলোই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এছাড়া কর্মকর্তাদের গাড়ি ব্যবহারের ক্ষেত্রেও নির্দেশ দেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION