রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

জালিয়া পালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সোহাগের কৃতজ্ঞতা প্রকাশ

বিসমিল্লাহির রাহমানির রহীম’

কৃতজ্ঞতা স্বীকারঃ প্রথমত, যাবতীয় প্রশংসা পরম করুণাময়ের। যিনি আমাকে সৃষ্টি করতঃ এ পর্যন্ত লালন-পালন করে আসছেন এবং আজকের এই প্রাপ্তির মাধ্যমে আমাকে আনন্দিত করেছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রয়াত বাবা-মায়ের প্রতি। যাঁদের ভালোবাসা, স্নেহ-মমতায়, প্রেরণায়, পরিশ্রমে আজকে এই পথ চলা।
আজকের এই মহান দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করেছি,
অন্ধারচ্ছন্ন এই জনপদের শিক্ষার আলোর দিশারী জালিয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব
জমির আহমেদ চৌধুরীকে ,অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার মরহুম গোলাম বারী মাষ্টার কে,মরহুম স্যার মোঃআলম মাষ্টার কে,জনাব,জালাল আহমেদ স্যার,কে ও জালিয়া উচ্চ বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা উখিয়া টেকনাফের সাবেক সাংসদ সদস্য জনাব,আলহাজ্ব শাহজাহান চৌধুরী।বিশেষ করে আজকে আমার এই অর্জনে যার অবদান সবচেয়ে বেশি অনুপ্রেরণা ছিলো প্রাণান্তর সেই সিংহ পুরুষ উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের ঐতি্হ্যবাহী মাতবর পরিবারের সুযোগ্য উত্তরসূরী বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী,উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব,সুলতান মাহমুদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।কৃতজ্ঞতা প্রকাশ করছি জালিয়া পালং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব,নুরুল আমিন চৌধুরীর প্রতি, আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র বিদ্যালয়ের সকল দাতা সদস্য ও নবনির্বাচিত সকল সদস্য সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও আমার সকল শুভকাংখীর প্রতি। যাঁরা আমাকে শিক্ষানুরাগী নির্বাচিত করে আমার উপর এক মহান দায়িত্ব অর্পণ করেছেন।

প্রতিশ্রুতিঃ এই বিদ্যালয় কে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রুপান্তর,গরীব মেধাবী শিক্ষাথীদের শিক্ষা উপকরণ সহ সহায়তা প্রদান,এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মেধাভিত্তিক শিক্ষাবিস্তার ও অবকাঠামো উন্নয়নের আমার লক্ষ্য।।

ধন্যবাদান্তে- শামসুল আলম সোহাগ
শিক্ষানুরাগী, জালিয়া পালং উচ্চ বিদ্যালয়

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION