শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

পপ তারকা শাকিরা ৮ বছর জেল হতে পারে

বিনোদন ডেস্ক:

আইনি ঝামেলায় পড়তে পারেন কলম্বিয়ার পপ তারকা শাকিরা। ৮ বছরের জেলও হতে পারে তার। করফাঁকির অভিযোগে এ শাস্তি হতে পারে তার।জানা যাচ্ছে, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিজের আয়ের ওপর ১৪.৫ মিলিয়ন ইউরো কর দেওয়ার কথা ছিল শাকিরার। তবে তিনি সেটা দিতে অস্বীকার করেন।

সূত্রের খবর স্পেন সরকারের আইনজীবী শাকিরাকে বিষয়টি চুক্তির মাধ্যমে মীমাংসার পরামর্শ দিয়েছিলেন। তবে চুক্তিতে কী ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল তা জানা যায়নি।

শাকিরা বলে আসছেন তিনি নির্দোষ। পুরো বিষয়টি আইনের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি।

বার্সেলোনার ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কে জড়ান শাকিরা। ১১ বছরের সম্পর্ক ছিল তাদের। জেরার্ডের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর বার্সেলোনাতে থাকতে শুরু করেন সঙ্গীতশিল্পী। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সেখানেই ছিলেন শাকিরা। তবে তার আইনজীবীর দাবি, ২০১৫ সাল পর্যন্ত বাহামসের করদাতাদের তালিকায় ছিল শাকিরার নাম।

১২ বছরের সম্পর্ক শেষ করে চলতি বছরের শুরুতে পিকের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন শাকিরা। তাদের দুই সন্তান আছে এবং এই সন্তানরা কাদের কাছে থাকবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION