শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

শিশুদের করোনার টিকা প্রয়োগ শিগগিরই

ভয়েস নিউজ ডেস্ক:

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার টিকার প্রথম চালান দেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শনিবার দুপুরে করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক টিকা দেশে এসে পৌঁছেছে বলে সমকালকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথম দফায় ১৫ লাখ দুই হাজার ৪০০ ডোজ টিকা দেশে এসেছে। পাঁচ থেকে ১১ বছরের শিশুদের টিকা প্রয়োগে কয়েক দফা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনা হয়েছে। খুব শিগগিরই স্থান ও সময় জানানো হবে।

১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মতো পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও স্কুলগুলোতে কেন্দ্র করে ফাইজারের এই বিশেষ টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে পাঁচ থেকে ১১ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে এই টিকা কর্মসূচির আওতায় আনা হবে বলে জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION