রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

শাপলাপুর উন্নয়ন পেশাজীবী সমবায় সমিতির সভা অনুষ্ঠতি

প্রেস বিজ্ঞপ্তি:

মহেশখালী শাপলাপুর উন্নয়ন পেশাজীবী সমবায় সমিতির লি: এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কক্সবাজারের তারকা মানের হোটেল লংবীচে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও কম্পিউটার ইণ্জিনিয়ার সমিতির বিদায়ী কমিটির সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক নুরুল কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আইনজীবী ও মানবাধিকার কর্মী এডভোকেট সোহেল রানা, চকরিয়া বিদ্যাপিটের সিনিয়র শিক্ষক আনছারুল করিম, নোভা ট্রাভেলের স্বত্ত্বাধিকারি শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামাল হোসেন, শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অশোক দাশ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষক মোরশেদুল আলম বক্তব্য রাখেন। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সভায় শাপলাপুর উন্নয়ন পেশাজীবী সমবায় সমিতির সাধারণ সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্তমান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় সমিতির অর্থ সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা শাহীন মো: নুরুল কাদের ২০২০-২০২১ অর্থ বছরের সমীক্ষা উপস্থাপন করেন এবং সমিতির সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। এছাড়াও সভায় ২০২২-২৩ র্অথ বছরের জন্য ভোটের মাধ্যমে এডভোকেট সোহেল রানাকে সভাপতি ও নুরুল কবিরকে সাধারণ সম্পাদক করে ১১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION