শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

রজনীকান্তের সঙ্গে যোগ দিলেন তামান্না

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। ৭১ বছর বয়েসী এই অভিনেতা এখনো অভিনয়ে সরব। পরিচালক নেলসন দিলীপকুমার তাকে নিয়ে নির্মাণ করছেন ‘জেলার’।

এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন পরিচালক। বর্তমানে হায়দরাবাদে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। এবার সিনেমাটিতে যুক্ত হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে তামান্নার চরিত্র ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী লটের শুটিংয়ে অংশ নেবেন তামান্না। সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে রোমান্স করবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সংশ্লিষ্টরা।

সান পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে বড় বাজেটের এ সিনেমা। শুটিংয়ের জন্য বড় পরিসরে সেট নির্মাণ করা হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন—রামায়্যা কৃষ্ণান, শিবা রাজ কুমার প্রমুখ।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এফ থ্রি’। বর্তমানে এ অভিনেত্রীর ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। ‘প্ল্যান এ প্ল্যান বি’, ‘গুরথুন্দা সীতাকালাম’, ‘বোল চুরিয়া’, ‘ভোলা শঙ্কর’ সিনেমায় দেখা যাবে তাকে।

ভয়েস/আআ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION