শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

নতুন কাজ করলে অবশ্যই জানাবো

আজমেরি হক বাঁধন

বিনোদন ডেস্ক:

আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয় করে দারুণ আলোচনায় আসেন। এরপর প্রথমবারের মতো বলিউডে কাজের সুযোগ পান। বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ সিনেমাতে অভিনয় করছেন তিনি। সিনেমাটির শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে বাকি অংশের শুটিং শুরু হবে। বাঁধন জানান, ‘খুফিয়া’ সিনেমায় তিনি বাংলাদেশি নারীর চরিত্রে অভিনয় করছেন। তিনি বলেন, অল্প কিছু শুটিং বাকি আছে। আশা করছি শিগগিরই শুরু করবো। এই মাসের শেষে কিংবা আগামী মাসে শুটিং শুরু হবে।

তিনি আরও বলেন, মানুষ পছন্দ করবে, মানুষের ভালো লাগবে এবং অভিনেত্রী হিসেবে আমারও ভালো লাগবে এমন কাজই করতে চাই। তবে, আপাতত নতুন কোনো কাজ করছি না। নতুন কাজ করলে অবশ্যই জানাবো। বলিউডের ‘খুফিয়া’ সিনেমায় শুটিং করতে বাঁধন গত বছরের অক্টোবরে দিল্লিতে যান। শুটিং চলাকালে সেখানে জন্মদিনও উদ্যাপন করেন। ছবিটি প্রযোজনা করছে নেটফ্লিক্স। বাঁধন ছাড়াও টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থী এতে অভিনয় করছেন। বাঁধন সর্বশেষ স্পেনের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যান। সেখানে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION