শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

সালমান খান নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন প্রেমিকার

বিনোদন ডেস্ক:

সালমান খানের পোস্টার শেয়ার করে বিস্ফোরক মন্তব্য করেছেন তার প্রাক্তন প্রেমিকা সোমি আলি। সবার উদ্দেশে তার অনুরোধ, ওকে পুজো করা বন্ধ করুন।সোমি আলির সঙ্গে সালমান খানের সম্পর্কের কথা একটা সময় বেশ চর্চিত ছিল বলিউডে। এদিনের পোস্টে তিনি সরাসরি সালমানের নাম নেননি। তবে তাঁর পোস্টের ক্যাপশন দেখে অনেকেই মনে করছেন অভিযোগের তী সালমান খানের দিকেই।

সালমানের সুপারহিট ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, একটা নারী নিগ্রহকারী। শুধু আমাকে না, সকলকেই নিগ্রহ করেছে। দয়া করে ওকে পুজো করা বন্ধ করুন। ও একটা ‘স্যাডিস্টিক সিক’। আপনাদের কোনো ধারণাই নেই।

‘স্যাডিস্টিক’ কথাটির অর্থ হলো, এমন একজন নির্দয় মানুষ যে অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়, ইচ্ছে করে অন্যের জীবন দুর্বিষহ করে তোলে। এছাড়া পোস্টে ‘ওমেন বিটার’ শব্দটিও ব্যবহার করেছেন সোমি। যার অর্থ হল, মেয়েদের মারধর করা।

এখন প্রশ্ন হলো, কাকে এমন সাংঘাতিক বিশেষণে ভূষিত করলেন সোমি? তাঁর পোস্টের ছবিতে সালমান খান ছাড়াও রয়েছেন ভাগ্যশ্রী, ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র নায়িকা। কিন্তু সোমির নিশানায় ছিলেন একজন পুরুষ। অনেকেই বলছেন সালমানের কথাই বলতে চেয়েছেন সোমি আলি।

এই ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির একটি গানের দৃশ্য পোস্ট করেই এর আগে একই ধরনের কথা লিখেছিলেন সোমি আলি। বলেছিলেন, ‘বলিউডের হার্ভে উইনস্টেইন! তোমার মুখোশ একদিন ঠিক খুলবে। যে নারীদের তুমি নিগ্রহ করেছ তারা সকলে একদিন ঠিক সামনে আসবে আর সব কিছু ফাঁস করে দেবে। ঠিক ঐশ্বর্য রাই বচ্চনের মতো।’

তবে এতকিছু বললেও সরাসরি সালমনের নাম করেননি সোমি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION