শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন

প্রাইমারী পরীক্ষা,ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি এখন থেকে দুদিন করার সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার এ বৈঠক। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ সভায় অংশ নেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বর্তমানে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কেউ কেউ সপ্তাহে দুদিন ছুটি রাখে। তবে সরকারি সিদ্ধান্ত হলো সাপ্তাহিক ছুটি এক দিন। তাই দেশের সরকারি স্কুল–কলেজগুলোতে সপ্তাহে এক দিন ছুটির নিয়মই মানা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর থেকে সাপ্তাহিক ছুটি দুদিন হওয়ার ঘোষণা ছিল। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এ ছুটি এ মুহূর্তে দুদিন হওয়ার চিন্তাভাবনা হচ্ছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সম্প্রতি তিনি ঢাকায় এক অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

আজকের মন্ত্রিসভার বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলামের কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, সপ্তাহের কোন দুদিন এই সাপ্তাহিক ছুটি হবে। জবাবে তিনি বলেন, এটি শিক্ষা মন্ত্রণালয় ঠিক করে জানিয়ে দেবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION