শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

বিচ্ছেদের পর প্রথমবার একসঙ্গে ধানুশ-ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক:

ভারতের তামিল সিনেমার সুপারস্টার ধানুশ। চলতি বছরের শুরুতে ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। বিবাহবিচ্ছেদের পর প্রথমবার একসঙ্গে দেখা মিললো ধানুশ-ঐশ্বরিয়াকে। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটি ছবিতে এমনটা দেখা যায়।

ধানুশ-ঐশ্বরিয়া দম্পতির দুই পুত্র। তাদের নাম যাত্রা ও লিঙ্গা। ছবিতে দেখা যায়, ধানুশের ডান পাশে ছোট ছেলে লিঙ্গা, বাঁয়ে বড় ছেলে যাত্রা। তাদের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন ধানুশ। যাত্রাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন ঐশ্বরিয়া। মূলত, দুই সন্তানের কারণে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন এই দুই তারকা।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ধানুশ-ঐশ্বরিয়া দম্পতির বড় ছেলে যাত্রা স্কুলে স্পোর্টস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে। তার শপথ উপলক্ষে ছেলের স্কুলে গিয়েছিলেন এই প্রাক্তন দম্পতি। আনন্দগণ মুহূর্তটি ফ্রেমবন্দি করেন তারা; যা এখন অন্তর্জালে ভাইরাল।

ঐশ্বরিয়া রজনীকান্ত তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে। ২০০৪ সালের ১৮ নভেম্বর ধানুশ ও তার বিয়ে হয়। ঐশ্বরিয়ার পরিচালনায় ‘থ্রি’ সিনেমায় অভিনয় করেন ধানুশ। এই সিনেমার ‘কলাভেরি ডি’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION