শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের বাস ও যাত্রী ছাউনি ভাঙচুর

ভয়েস নিউজ ডেস্ক:

হাফ ভাড়া কার্যকরের আশ্বাসে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন। এখন বনানী, গুলশান-২ নম্বর সড়কে যান চলাচল শুরু হয়েছে। এর আগে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এই রুটে যান চলাচল বন্ধ ছিল।

শিক্ষার্থীরা জানান, চক্রাকার রুটে আড়াই কিলোমিটার দূরত্বে ভাড়া নেওয়া হচ্ছিল ৩০ টাকা। আজ আন্দোলনের পর বৃহস্পতিবার পর্যন্ত (২৫ আগস্ট) এই রুটে শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা করে ভাড়া নেবেন বাস মালিকরা। বৈঠকে এমনটাই জানিয়েছেন তারা।

তবে শিক্ষার্থীদের এমন ঘোষণার পর যখন টিকিট কিনতে কাউন্টারে যান, তখন ভাড়া ২৫ টাকা করে চান কাউন্টারের লোকজন। প্রতিবাদে কাউন্টার ও যাত্রী ছাউনি ভাঙচুর, বাসের কাচ ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে শিক্ষার্থীরা এখনো সড়কের পাশে অবস্থান করছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বাস মালিক, স্থানীয় কাউন্সিলর ও পুলিশ সদস্যরা। ওই বৈঠকেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত ২০ টাকা করে ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওইদিন হাফ ভাড়া কার্যকরে বৈঠকেরও সিদ্ধান্ত হয়। এমন ঘোষণায় আন্দোলন স্থগিত করেন তারা। কিন্তু কাউন্টারে গিয়ে দেখেন, ২৫ টাকা করে ভাড়া চাচ্ছেন। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ভাঙচুর করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION