শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

চেনা অভিনেতার অচেনা রূপ

বিনোদন ডেস্ক:
লম্বা চুল, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, পাশাপাশি পোশাকের সঙ্গে মিলিয়ে অলংকার— প্রথম দেখায় যে কেউ তাকে একজন নারী বলে ভুল করবেন। কিন্তু তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘হাড্ডি’। মঙ্গলবার (২৩ আগস্ট) প্রকাশিত হয়েছে এর মোশন পোস্টার। এতেই নওয়াজউদ্দিনকে এমন রূপে দেখা গেছে। সিনেমায় তার লুক প্রসঙ্গে নওয়াজউদ্দিন এক বিবৃতিতে বলেন, ‘আমি অনেক মজার ও ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। কিন্তু হাড্ডি সম্পূর্ণ ভিন্ন রকম ও বিশেষ একটি চরিত্র হতে যাচ্ছে। এতে আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি, যা আমাকে আগে কখনোই দেখা যায়নি। এই চরিত্রের মাধ্যমে অভিনেতা হিসেবে নিজেকে আরো এক ধাপ এগিয়ে নিতে পারব। সিনেমার শুটিং শুরুর অপেক্ষায় আছি।’

জানা গেছে, রিভেঞ্জ-ড্রামা ঘরানার এই সিনেমা প্রযোজনা করছে জি স্টুডিওজ এবং অনন্দিতা স্টুডিওজ। পরিচালনায় থাকছেন অক্ষত অজয় শর্মা। পরিচালক বলেন, ‘আমার কাছে এটি বাড়তি পাওয়া, কারণ হাড্ডি সিনেমাতে আমি নওয়াজউদ্দিনের সঙ্গে কাজ করার ‍সুযোগ পেয়েছি। আমাদের টিমের আশা, মোশন পোস্টারটি দর্শকের আগ্রহ বাড়িয়ে দিবে। আর আমরাও নতুন কিছু দিতে পারব। সিনেমাটি শুরুর জন্য তর সইছে না।’

খুব শিগগির ‘হাড্ডি’ সিনেমার শুটিং শুরু হবে। প্রথমে ভারতের উত্তর প্রদেশে এবং পরবর্তী সময়ে নয়ডা ও গাজীয়াবাদে সিনেমাটির দৃশ্যায়ন করবেন নির্মাতারা। আগামী বছর এটি মুক্তির কথা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION