শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

অভিনয় করেও প্রশান্তি পেয়েছি:মম

অভিনেত্রী জাকিয়া বারী মম

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়েই শোবিজে প্রথম আলোচনায় আসেন তিনি। এই সিনেমা দিয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। তবে এরপর সিনেমায় তিনি সেভাবে নিয়মিত অভিনয় করেননি। তবে গত কয়েক বছরে আবারো সিনেমায় অভিনয়ের গতি বৃদ্ধি করেছেন মম। চলতি বছরের জুনে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আগামীকাল’ নামের একটি সিনেমা। যদিও ছবিটি তেমন একটা সফলতা পায়নি। এবার এ ছবির রেশ কাটতে না কাটতেই আবারো নতুন আরেকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে তার। সিনেমার নাম ‘ওরা সাতজন’। কিছুদিন আগেই এ সিনেমার শুটিংও শেষ করেছেন মম।

অল্প সময়ের মধ্যেই এটি মুক্তি পাবে বলে জানা গেছে। এ সিনেমা প্রসঙ্গে মম বলেন, সিনেমাটির গল্প দারুণ। তাই এতে অভিনয় করেও প্রশান্তি পেয়েছি। তা ছাড়া সিনেমাটির পরিচালকও বেশ আন্তরিকতা নিয়ে কাজ করেছেন। আমাকে এখানে একেবারেই নতুন রূপে দেখা যাবে। আশা করছি দর্শক আগ্রহ নিয়েই সিনেমাটি দেখবেন। এটি ছাড়া বলিউডের একটি সিনেমাতেও মম অভিনয় করেছিলেন। ‘ম্যাক্স কি গান’ নামের সেই সিনেমাটি এখনো মুক্তি পায়নি। অন্যদিকে বর্তমানে নাটক ও ওয়েবেও নিয়মিত অভিনয় করছেন তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION