শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

নতুন সিনেমা নিয়ে আসছেন অনন্ত-বর্ষা

বিনোদন ডেস্ক:

প্রযোজক ও নায়ক অনন্ত জলিল অভিনীত দিন দ্য ডে মুক্তি পাওয়ার পর নানা কারণে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এর মধ্যেই আগামী ৩ সেপ্টেম্বর বিএফডিসিতে নতুন সিনেমার মহরত করবেন অনন্ত জলিল।

এই চিত্রনায়কের ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে সিনেমার নাম ও শিল্পী তালিকা এখনো জানা যায়নি। সূত্র জানায়, ৩ সেপ্টেম্বর মহরতেই নতুন সিনেমার বিস্তারিত জানাবেন অনন্ত জলিল। ধারণা করা হচ্ছে, সিনেমাটি প্রযোজনার পাশাপাশি অভিনয় করবেন অনন্ত। তার সঙ্গে দেখা যাবে স্ত্রী নায়িকা বর্ষাকেও। বিগ বাজেটের সিনেমাটিতে অভিনয় করবেন দেশসেরা শিল্পীরা।

এদিকে, চলতি বছর আসছে অনন্ত-বর্ষার ‘নেত্রী দ্য লিডার’। সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল। সিনেমাটিতে অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও অভিনয় করেছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। এ ছাড়া দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতের পাশাপাশি তুরস্কের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পীকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION