শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

জন্মদিনের ভিডিও ভাইরাল হওয়ায় চটলেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক:

গত মঙ্গলবার (৩০ আগস্ট) কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের জন্মদিন ছিল। তাই আগের দিন রাত (সোমবার) থেকেই শুরু হয় উদযাপন। পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে ভালো সময় কাটাচ্ছিলেন অভিনেত্রী। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হতেই শুরু হয় নানান মন্তব্যের ঝড়।

জন্মদিন উদযাপনের ছবি-ভিডিও নিজেই শেয়ার করেছিলেন শ্রীলেখা। সেখানে বেশ কয়েকটি ভিডিওতে তাকে মদ খেতে দেখা গেছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় রীতিমতো রেগেছেন অভিনেত্রী।

এ বিষয়ে বুধবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী লিখেছেন, ‘আমার টাকিলা শট নেওয়ার ভিডিও টিএমসির ছানাপোনারা ভাইরাল করেছে। বেচারাদের চুরির টাকায় সস্তা বাংলা খেতে হতো! তাই আমার দামি মদ খাওয়া দেখে খুবই কষ্ট পেয়েছে। আহা রে! নিজের বাড়িতে, নিজের টাকায়, নিজের জন্মদিনে খেয়েছি— বেশ করেছি।’

প্রসঙ্গত, মঙ্গলবার ৫০-এ পা দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোমবার মধ্যরাত থেকেই শুরু করেন উদযাপন। জন্মদিনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারের পাশাপাশি মধ্যরাতে একটি ইউটিউব লাইভও করেন শ্রীলেখা।

লাইভে শ্রীলেখা বলেন, ‘আমার জন্ম ১৯৭২-এর ৩০ আগস্ট…আমি পঞ্চাশে পা দিলাম। বয়স নিয়ে আমার কোনো চাপ নেই। এখনও কম বয়সী ছেলেরা এসে বলে আপনি আমার ক্রাশ। আমার মেয়েকে যত ছেলে দেখবে, তার চেয়ে একটা হলেও বেশি আমাকে দেখবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION