শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

প্রথম দিনে কত আয় করল রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’?

বিনোদন ডেস্ক:
দীর্ঘ পাঁচ বছর শুটিং। এরপর নানা কারণে মুক্তির তারিখ পেছানো। সবকিছুর পর অবশেষে মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। বক্স অফিসে শুরুটা বেশ ভালোই করেছে এই সিনেমা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভারতের প্রায় ৫ হাজার পর্দায় ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পায়। সায়েন্স ফিকশন ঘরানার এই সিনেমা নিয়ে দর্শকের আগ্রহও ছিল বেশি। মুক্তির আগেই প্রায় ২৩ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। আর মুক্তির প্রথম দিনে শুধু হিন্দি বক্স অফিসেই সিনেমাটি আয় করেছে ৩৫-৩৬ কোটি রুপি। পাশাপাশি দক্ষিণী বক্স অফিসে আরো ৯-১০ কোটি রুপি আয় করেছে এই সিনেমা, যা ছুটির দিন ছাড়া মুক্তি পাওয়া রণবীরের সিনেমায় প্রথম দিনের আয়ের বিবেচনায় রেকর্ড। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

যদিও শুক্রবার মুক্তির পর ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি নিয়ে দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। এর ভিএফএক্স নিয়ে সবাই প্রশংসা করলেও গল্প নিয়ে অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি তিন ভাগে মুক্তি দেওয়া হবে। প্রথম অংশের নাম রাখা হয়েছে ‘শিবা’। রণবীর-আলিয়া ছাড়াও এতে অভিনয় করছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION