শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ রাশমিকা

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। কন্নড় সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হলেও তামিল-তেলেগু সিনেমায় নিজের জাত চিনিয়েছেন এই অভিনেত্রী।

এবার কন্নড় ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রাশমিকা মান্দানা। ওরম্যাক্স মিডিয়া আগস্ট মাসের জরিপ প্রকাশ করেছেন। তাতে সেরা অভিনেত্রীর জায়গা পেয়েছেন রাশমিকা।

ওরম্যাক্স মিডিয়া এক টুইটে জানিয়েছেন, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় সবার উপরে রয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। এরপর রয়েছেন—রচিতা রাম, রাধিকা আপ্তে, রামায়্যা, আশিকা রঙ্গনাথ। এ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেতার তালিকায় সবার উপরে রয়েছেন যশ। এরপর রয়েছেন—সুদীপ, দর্শন, রক্ষ্মিত শেঠি ও গণেষ কৃষ্ণা।

‘পুষ্পা’ সাফল্যের পর পরিচালক সুকুমার সিনেমাটির দ্বিতীয় পার্ট নির্মাণ করছেন। ‘পুষ্পা টু’ সিনেমায়ও জুটি বেঁধে অভিনয় করছেন রাশমিকা ও আল্লু অর্জুন।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিতা রামাম’। এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান। গত ৫ আগস্ট মুক্তি পায় এটি। ৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় প্রায় শতকোটি রুপি আয় করেছে।এছাড়াও হিন্দি ভাষার ‘মিশন মজনু’ ও ‘গুডবাই’ সিনেমার কাজ শেষ করেছেন রাশমিকা। তা ছাড়াও আরো দুটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION