শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

যুবদল নেতা শাওনের জানাজা বিকেল ৫টায়

ভয়েস নিউজ ডেস্ক:

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের (২৭) জানাজার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে শাওনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

কিন্তু শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, শাওনের জানাজার নামাজ বাদ জুমার পরিবর্তে বিকেল ৫টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।

দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর বরাত দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, বাদ জুমার পরিবর্তে বিকেল ৫টায় হবে শাওনের নামাজে জানাজা। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

গত বুধবার মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল নেতা শাওন মারাত্মকভাবে আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে আনা হলে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাওন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং দলীয় নেতাকর্মী হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের অদূরে মুক্তারপুরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিতে শাওন মারাত্মকভাবে আহত হন। পরে সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢামেক হাসপাতালে আনা হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। শাওন মুক্তারপুর ওয়ার্ড যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION