শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

চিকিৎসকের শরণাপন্ন রাশমিকা

বিনোদন ডেস্ক:
ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তিনি।সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে রাশমিকার। এরই মধ্যে এই অভিনেত্রী সম্প্রতি হায়দরাবাদে ডা. গুরুবারেড্ডির কাছে গিয়েছিলেন, ভারতের নামকরা অর্থোপেডিকসদের একজন তিনি।

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকার সঙ্গে একটি ছবি পোস্ট করেন গুরুবারেড্ডি। তিনি জানান, হাঁটুর সমস্যায় ভুগছেন এই নায়িকা। তবে তা গুরুতর নয়। খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। পাশাপাশি তিনি জানান, ‘পুষ্পা’ সিনেমায় রাশমিকার অভিনয় তার অনেক পছন্দ হয়েছে।

রাশমিকার ঝুলিতে বর্তমানে তামিল, তেলেগু ও হিন্দি ভাষার একাধিক সিনেমা রয়েছে। মুক্তির অপেক্ষায় তার প্রথম বলিউড সিনেমা ‘গুডবাই’। বিকাশ বেহল পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন। আগামী ৭ অক্টোবর এই সিনেমা ‍মুক্তি পাবে।

এদিকে খুব শিগগির ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার শুটিং শুরু করবেন রাশমিকা। গত ডিসেম্বরে মুক্তি পায় এই ফ্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। সুকুমার পরিচালিত এই সিনেমা বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION