রবিবার, ২৬ Jul ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

মদীনা সনদ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত- মেয়র মুজিব

প্রেস বিজ্ঞপ্তি:

‘‘মহানবী হযরত মুহাম্মদ (স:) সর্বকালের সকল মানুষের জন্য রহমত এবং অনুকরণীয় আদর্শ। তাঁর প্রণীত ‘মদীনা সনদ’ সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করেছে। মদীনা সনদের মর্ম উপলব্ধি করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি তথা সামাজিক সংহতি নিশ্চিত করব এবং মহানবীর শান্তি-সংহতির বার্তা মানুষের মাঝে প্রচার করব।

সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত ইমাম, খতিব ও উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান একথা বলেন।

ইফা: উপ-পরিচালক জনাব ফাহমিদা বেগমের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক জনাব সরওয়ার আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু উজ্জল কর ও সাধারণ সম্পাদক বাবু বেন্টু দাশ। জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম ছিদ্দিকী। সভায় বক্তারা বলেন, কক্সবাজার তথা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোন কুচক্রী মহল যাতে দেশের স্থিতিশীলতাকে বিনষ্টের মানসে কোন নাশকতা করতে না পারে, তজ্জন্য ইমাম-খতিবদের বয়ান করার জন্য আহবান জানান।

একইভাবে সম্প্রতি ডেঙ্গুর প্রার্দুভাব বৃদ্ধির বিষয়ে জনগণকে সর্তককরণ, ডেঙ্গু মশার উৎপত্তিস্থল বন্ধ করার আহবান জানান এবং যাঁরা এখনো কোভিড-১৯ টিকা টিকা গ্রহন করেন নি, তাদেরকে আগামী ০৩ অক্টোবর ২০২২ এর মধ্যে টিকা গ্রহনের পরামর্শ দেন। উল্লেখ্য, ৩ অক্টোবর ২০২২ এর পরে করোনা টিকার ১ম ডোজ আর দেয়া হবেনা।

উল্লেখিত বিষয়ে ২৮ সেপ্টেম্বর ৮ উপজেলা পর্যায়ে অনুরুপ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কার্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহনসহ অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION