শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

পুরোনো পোস্ট দিয়ে মায়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন শাহরুখ কন্যা

বিনোদন ডেস্ক:

বলিউড বাদশাহ শাহরুখ খান শনিবার (৮ অক্টোবর) পরিবারের সঙ্গে স্ত্রী গৌরি খানের জন্মদিন উদযাপন করছেন। যদিও কোনো পার্টির বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, শাহরুখ-গৌরি দম্পতির কন্যা অভিনেত্রী সুহানা খান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে মা গৌরিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে এক্ষেত্রে সুহানা ২০২১ সালে নিজের একটি ইনস্টাগ্রাম পোস্ট কেবল পুনরায় শেয়ার করেছেন; যেখানে গৌরি এবং শাহরুখের একটি ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।

গত বছর পোস্টটির ক্যাপশনে সুহানা লিখেছিলেন, ‘শুভ জন্মদিন মা।’ কিন্তু এ বছর সুহানা পুরোনো ওই পোস্টটিকেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কেবল এবং সঙ্গে একটি হার্ট ইমোজি জুড়ে দিয়েছে।

গৌরি খান শুধুই বলিউডের বেতাজ বাদশার স্ত্রী নন, তার নিজেরও একটা মজবুত পরিচিতি রয়েছে। বলিউডের নামি প্রযোজক হওয়ার পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইনার, কস্টিউম ডিজাইনার এবং ফ্যাশন ডিজাইনার হিসেবেও যথেষ্ট পরিচিতি রয়েছে গৌরি খানের।

আর তাই জন্মদিনে সিনেমা এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির তারকাদের শুভেচ্ছায় ভাসছেন গৌরি খান। শুভেচ্ছা জানানোর তালিকায় ফারাহ খান, মনীশ মালহোত্রা, মহীপ কাপুর, ভাবনা পান্ডে, নীলম কোঠারি, সীমা সাজদেহ, অমৃতা আরোরা, সুজান খানসহ অনেকেই রয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION