বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

কক্সবাজারে বিভাগীয় পর্যায়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে বিভাগীয় পর্যায়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে হাতধোয়া কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (১৬ অক্টোবর) সকালে কক্সবাজার শহরের কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেডক্রিসেন্ট (বিডিআরসিএস) ও কানাডিয়ান রেডক্রসের সহযোগিতায়  অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আমিনুল ইসলাম খান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা বিভাগের পরিচালক এজেডএম নুরুল হক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ড. মো: শফিকুল ইসলাম, কানাডিয়ান রেডক্রস প্রতিনিধি ড. সুকন্যা প্রীতি, বিডিআরসিএস প্রতিনিধি এম এ হালিম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড.নিয়াজ মাওলা, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মোমিনুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা: মহিউদ্দীন মো: আলমগীর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম, পৌর কাউন্সিলর এম এ মনজুর বক্তব্য রাখেন।

উখিয়া উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার এবং পৌরপ্রিপেটরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নেছা বুলবুলের সঞ্চালনায়  অনুষ্ঠিত সভায় কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, ডিপিএইচই প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইএফআরসি, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে আটটি বিভাগের আটটি স্কুলের প্রধান শিক্ষক ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন।পরে হাত ধোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION