শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

ডাবিং করার এক পর্যায়ে কন্যাকে দুগ্ধপান অভিনেত্রীর

বিনোদন ডেস্ক:

মাইক্রোফোনের সামনে পাতা চেয়ার। তাতে বসা মালায়ালাম সিনেমার অভিনেত্রী অঞ্জলি নায়ের। তার কোলে শুয়ে ৪ মাসের শিশু কন্যা দুধ পান করছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি ছবিতে এমন দৃশ্য দেখা যায়। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন—‘আমাদের ডাবিং।’

ইনস্টাগ্রামে এসব ছবি পোস্ট করার পর থেকে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন অঞ্জলি। কারণ সিনেমার ডাবিং করতে করতে কন্যাকে দুগ্ধপান করানোর বিষয়টি নেটিজেনদের নজর কেড়েছে। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, অন্যদিকে কাজের প্রতি দায়বোধ-দুটো বিষয়ের জন্য রাশি রাশি ভালোবাসা জানিয়েছেন ভক্তরা। মা-মেয়ে এবং একজন শিল্পীর এই মুহূর্ত এখন অন্তর্জালে ভাইরাল।

একজন লিখেছেন, ‘সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী মায়ের ডাবিং সেশন।’ আরেকজন লিখেছেন, ‘আত্মত্যাগ।’ শাহিন নামে একজন লিখেছেন, ‘আপনাকে নিয়ে আমরা গর্বিত ম্যাম।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

তামিল সিনেমার পরিচালক অনিশ উপাসনার সঙ্গে ঘর বেঁধেছিলেন অঞ্জলি। এ সংসার ভেঙে যাওয়ার পর সহকারী পরিচালক অজিত রাজুকে বিয়ে করেন তিনি। ৪ মাস আগে এ সংসার আলো করে জন্ম নেয় কন্যা অবনি। আর তাকে নিয়েই সিনেমার ডাবিং করেন এই অভিনেত্রী।

৬ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন অঞ্জলি। পরে অসংখ্য বিজ্ঞাপনচিত্র, টিভি সিরিয়ালে অভিনয় করেন। ছোট্ট অঞ্জলি বড় ফের ফিরেন বড় পর্দায়। মালায়ালাম, তামিল, তেলেগুসহ বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখ্যযোগ্য চলচ্চিত্র হলো—‘দৃশ্যম টু’, ‘টেক অফ’, ‘ভেনিসিল ব্যাপারী’, ‘মুনারিয়ুপু’ প্রভৃতি।

ভযেস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION