শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

যে কোন সময় বিচ্ছেদের ঘোষণা আসতে পারে!

বুবলী ও শাকিব,ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান মনে করেন, তিনি ভুল মানুষের সঙ্গ পেয়েছেন। এমনকি জীবনসঙ্গী পছন্দেও করেছেন বড় ধরনের ভুল! এমন বাক্য যে শবনম বুবলীকে নিয়ে করা—তা এখন আর বুঝতে বাকি নেই অনেকেরই। যে কোনো সময় আসতে যাচ্ছে বিচ্ছেদের ঘোষণা, এমনটাই মনে করছেন শাকিবের কাছের মানুষরা।

বুবলী প্রসঙ্গে এই তারকার ভাষ্যটা, ‘আমেরিকায় থাকা অবস্থায় বুবলীর কর্মকাণ্ড নিয়ে নানা কথা জানতে পারি। যা ছিল আমার মান ক্ষুণ্নকর। তখন থেকেই মূলত আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। পরে আরও কিছু ঘটে যা দূরত্ব বাড়িয়েছে। বিস্তারিত বলতে চাই না সন্তানের কথা ভেবেই। এটুকু বলব, আমরা একসঙ্গে থাকছি না অনেকদিন ধরে। মানুষ কি দেখে বোঝে না, আমাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই!’

তাহলে কি বিচ্ছেদের ঘোষণা আসছে—এমন প্রশ্নে শাকিব বলেন, ‘এক সময় মানুষ আমাদের সম্পর্ক কোন পর্যায়ে আছে এমনিতেই জেনে যাবে।’

প্রসঙ্গত, শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই। সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ। তার আগে প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের ঘরে আছে পুত্র আব্রাম খান জয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION