শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

মা হতে যাওয়ার গুঞ্জনে যা বললেন রানা দাগ্গুবতির স্ত্রী

বিনোদন ডেস্ক:
এস এস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ফ্যাঞ্চাইজি ‘বাহুবলি’। এ সিরিজে বল্লালদেব চরিত্রে অভিনয় করেন রানা দাগ্গুবতি। নেতিবাচক এ চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়ান।

ব্যক্তিগত জীবনে মিহীকা বাজাজের সঙ্গে ঘর বেঁধেছেন রানা দাগ্গুবতি। চলতি বছরের শুরুতে গুঞ্জন চাউর হয়, বাবা হতে যাচ্ছেন এই অভিনেতা! এ নিয়ে জোর চর্চা হলেও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন এ দম্পতি। সম্প্রতি ফের মিহীকার মা হওয়ার গুঞ্জন উড়ছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মিহীকা।

মিহীকা তার ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। সেখানে এক ভক্ত প্রশ্ন করেন আপনি কি অন্তঃসত্ত্বা? জবাবে মিহীকা বাজাজ বলেন—‘না, আমি প্রেগন্যান্ট নই।’

২০২০ সালের ১২ মে প্রথম মিহীকার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ করেন রানা দাগ্গুবতি। এর কয়েকদিন পর তাদের রোকা অনুষ্ঠান হয় ও বাগদান সারেন তারা। একই বছরের ৮ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। করোনা মহামারির কারণে ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

রানার স্ত্রী মিহীকা পেশায় ইভেন্ট প্ল্যানার। ‘ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও’র প্রতিষ্ঠাতা। তার বাবা বান্টি বাজাজ প্রসিদ্ধ জুয়েলারি ডিজাইনার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION