বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

তথ্য প্রকাশ:পরিবেশ দূষণে দেশে মারা যাচ্ছে ৩২ শতাংশ মানুষ 

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশে পরিবেশ দূষণের সঙ্গে সম্পর্কিত কারণে বছরে মৃত্যুবরণ করে ৩২ শতাংশ মানুষ। পাশাপাশি বায়ু দূষণের কারণে বছরে ক্ষতির পরিমাণ জিডিপি’র ৯ ভাগ। সোমবার (৩১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক ‘কান্ট্রি ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট’-এ এসব তথ্য প্রকাশ করে।

অনুষ্ঠানের মূল প্রতিবেদন উপস্থাপন করেন বিশ্বব্যাংকের টেকশই উন্নয়নবিষয়ক আঞ্চলিক পরিচালক জন রুম। তিনি বলেন, বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কারণে বছরে ক্ষতি হয় ১ বিলিয়ন ডলার। মোট জিডিপির যা প্রায় শূন্য দশমিক ৭ ভাগ।

তিনি আরো বলেন, তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং বৃষ্টিপাত ৪ ডিগ্রি বাড়লে ২০২৫ সালে বঙ্গোপসাগরের সমুদ্র পৃষ্টের উচ্চতা বাড়তে পারে ২৭ সেন্টিমিটার। এভাবে সমুদ্র পৃষ্টের উচ্চতা বাড়লে বাড়বে সম্পদহানি, যার মূল্য আনুমানিক ৩০০ মিলিয়ন ডলার।

বিশ্বব্যাংক বলছে, নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিলে ২০৫০ সাল নাগাদ জিডিপির এক তৃতীয়াংশ কৃষি জমি হারানোর শঙ্কা রয়েছে। বাস্তুচ্চ্যুত হবে ১৩ মিলিয়ন মানুষ। ঝুঁকি মোকাবেলায় সরকারি-বেসরকারি খাতকে সমানভাবে এগিয়ে আসার পরামর্শ দিয়েছে সংস্থটি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION