বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

খালেদা জিয়ার মানহানির দুই মামলায় জামিনের মেয়াদ বাড়লো

বেগম খালেদা জিয়া

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে দায়ের হওয়া মামলা দুটি শেষ না হওয়া পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়িয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার (৭ নভেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে নড়াইলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন। একই অভিযোগে ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরও একটি মামলা করেন এ বি সিদ্দিকী নামে এক ব্যক্তি।

প্রসঙ্গত, দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে আড়াই বছর ধরে সাময়িক মুক্ত অবস্থায় রয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION