মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের প্রস্তাব মেনে নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের বিকল্প নেই: গালিবাফ ক্ষমা করলে গুনাহ মাফ হয় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা

ডেঙ্গু রোগ: নভেম্বরের ৮ দিনেই ৪১ মৃত্যু

ডেঙ্গু রোগ,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৫ জনের মৃত্যু ও ৮২০ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৮২ জন মারা গেছেন। এর আগের দিন ৭ জনের মৃত্যু ও ৮৭৫ রোগী হাসপাতালে ভর্তি হয়।

এ নিয়ে নভেম্বরের ৮ দিনে ৬ হাজার ৭৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ও ৪১ জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ ভর্তি ৮২০ রোগীর মধ্যে ঢাকা বিভাগের ৪৫০ জন ও অন্যান্য বিভাগের ৩৭০ জন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ৩ হাজার ২২৩ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ১,৯৪৭ ও ঢাকার বাইরে অন্যান্য বিভাগে মোট ১,২৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

চলতি বছর সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪৪ হাজার ৮০২ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয় সর্বমোট ২৯ হাজার ৬৯৮ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ১৫,১০৪ রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৪১ হাজার ৩৯৭ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত ১৮২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১১৪, ময়মনসিংহে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৪ জন, খুলনায় ৯ জন, রাজশাহীতে ৪ জন ও বরিশাল বিভাগের ৭ জন ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION