রবিবার, ২৬ Jul ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

কক্সবাজার জেলা কোচ, বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলা কোচ, বাস মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

রোববার (১৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে ইনানী সমুদ্র সৈকতের এক অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা কোচ,বাস মিনিবাস মালিক সমিতি,রেজি:নং-চট্র-২১৬২ এর ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নূর মোহাম্মদ খুইল্যা মিয়ার পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মোঃ জুবায়ের সিদ্দিক।

সভায় ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সকলের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে মালিকদের জন্য আরও নতুন নতুন সুযোগ সুবিধা সৃষ্ট করা হবে। এ সমিতির অগ্রযাত্রা কে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে, এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন, কার্যকরী কমিটির সভাপতি এস. এম. এনামুল হক, সভাপতি নূর হোছন, নাজির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ -সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, অর্থ সম্পাদক খোরশেদ আলম, অফিস ও প্রচার সম্পাদক এহাছান উদ্দিন, নির্বাহী সদস্য আবুল কালাম সুমন।

এসময় আরও উপস্থিত ছিলেন, আব্দুল শাকুর,খোরশেদ আলম, মফিজুল আলম,আব্দুল গফফার, আব্দুল কুদ্দুস, মাহাবুবুল আলম, জহির আলম,ইয়াছির পারভেজ চৌধুরী, ছৈয়দ নুর,আবদু শুক্কুর, মাইমুনা বেগম,গোলতাজ বেগম,ফাতেমা বেগম, উম্মে মরিয়ম সাইমন,ফাহিম মুনতাসির শোভন, ইফতেখার তানিম,রেজাউল করিম,আমিনুর রশীদ, আবদুল মজিদ, আসাদুজ্জামান, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, মোহাম্মদ মুন্না, রুহুল আমিন, মোবারক হোসেন, আবদুল হাকিম, মোহাম্মদ ইউনুছ, শফিকুল ইসলাম প্রমূখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION