শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

একই সঙ্গে রাজ- মিমের ‘না’

রাজ মিম,,ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার পর রাজ-মিম জুটিকে নিয়ে কাজ করতে চাচ্ছেন প্রযোজক-নির্মাতারা। কিন্তু দু’জনের জুটি গড়ে ওঠার আগেই দেখা দিয়েছে ভাঙনের সুর! নির্মাতা আবু রায়হান জুয়েল তার নতুন সিনেমা ‘পথে হলো দেখা’য় বিদ্যা সিনহা মিমকে কাস্ট করেছেন। বিপরীতে তিনি শরিফুল রাজের কথা ভাবছেন। কিন্তু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও মিম সিনেমাটি করবেন না বলে নির্মাতাকে জানিয়েছেন। আবু রায়হান জুয়েল বলেন, ‘পথে হলো দেখা’য় মিমকে প্রায় এক বছর আগে চুক্তিবদ্ধ করিয়েছি।

রাজও স্ক্রিপ্ট দেখছেন। দু’দিন আগে মিমকে ফোন করলে তিনি জানান সিনেমাটি করছেন না। কেন কী কারণে তিনি করবেন না তা জানাননি। তবে সম্প্রতি শরিফুল রাজের সঙ্গে মিমকে জড়িয়ে পরীমনি অভিযোগ আনেন। এরপরই মূলত শরিফুল রাজকে নিয়ে মিমের সঙ্গে পরীমনির সম্পর্কের টানাপড়েনের শুরু।

বর্তমান পরিস্থিতিতে রাজ কাজটি করবেন কিনা? জানতে চাইলে জুয়েল বলেন, রাজের কাছ থেকে খুব পজেটিভ রেসপন্স পাচ্ছি না। এর আগে পরীমনিকে নিয়ে এই নির্মাতা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মাণ করেন। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করেন সিয়াম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION