মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লবণ বেশি খেলেও ক্ষতি, কম খেলেও ক্ষতি

স্বাস্থ্য ডেস্ক:
লবণ রান্নার একটি অপরিহার্য উপাদান। তবে ঠিক কতখানি লবণ শরীরের জন্য ভালো? অতিরিক্ত লবণ যেমন খাবারকে বিস্বাদ করে তোলে, তেমনই ক্ষতি করে শরীরেরও। বলা হয়, খাবারে বাড়তি লবণ নেওয়া মানে অসুখকে দাওয়াত দেওয়া।

উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কিডনির সমস্যাসহ নানা অসুখ বাসা বাঁধে লবণের কারণে। সম্প্রতি স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা একটি গবেষণা বলছে, লবণ মস্তিষ্কে চাপ সৃষ্টি করতে পারে। প্রয়োজনের অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস স্ট্রেস হরমোনের উৎপাদন বাড়িয়ে তোলে।

তবে লবণের খনিজ উপাদান শরীরের জন্য উপকারী, প্রয়োজনের চেয়ে কম লবণ খাওয়াও শরীরের জন্য ভালো নয়। তাই একেবারেই লবণ খাওয়া যাবে না, সে মনোভাবও এড়িয়ে চলতে হবে।

অতিরিক্ত লবণ খাওয়ার ক্ষতিকর দিকগুলোর মধ্যে রয়েছে- লবণ খাওয়ার পরিমাণে যদি নিয়ন্ত্রণ আনা না যায়, তা হলে ব্লাডপ্রেশার মারাত্মক বাড়তে শুরু করে, আর ব্লাডপ্রেশার বাড়লে স্বাভাবিকভাবেই স্ট্রোকের আশঙ্কা বাড়ে। হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে, স্টমাক ক্যান্সারে ঝুঁকি বাড়ায়, শরীরে লবণের পরিমাণ বাড়তে শুরু করলে ক্যালসিয়ামের মাত্রা কমতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই হাড়ের ক্ষমতা কমতে থাকে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) বলছে, মানুষের দেহ ঠিকভাবে কাজ করার জন্য খুব কম পরিমাণ লবণ দরকার হয়। কিন্তু মানুষ প্রতিদিন সেই মাত্রার চেয়ে অনেক বেশি লবণ গ্রহণ করছে। সংস্থাটি বলছে, একজন মানুষের সব মিলিয়ে ২,৩০০ মিলিগ্রাম বা এক চা চামচের বেশি লবণ খাওয়া উচিত নয়।

বিশেষ দ্রষ্টব্য : এ লেখাতে লবণের ক্ষতিকর দিক সম্পর্কে কেবল প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। যেকোনো প্রয়োজনে, এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION