বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

সালমান খান আসছে নতুন ছবি নিয়ে

বিনোদন ডেস্ক:

বলিউডের ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খান। আগামী বছরের ঈদে তিনি হাজির হচ্ছেন ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা নিয়ে।

নতুন এই সিনেমার শুটিং শনিবার (৩ ডিসেম্বর) শেষ করেছেন বলে জানিয়েছেন সালমান। সোশ্যাল মিডিয়ায় ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার একটি ছবি পোস্ট করে এই সুপারস্টার লিখেছেন, ‘শুটিং-এর কাজ শেষ…আগামী বছর ঈদে দেখা হচ্ছে।’

এদিকে সালমানের পোস্ট করা ছবিটি থেকে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। ছবিতে অভিনেতাকে দেখা গেছে চোখ ধাঁধানো লুকে। লম্বা চুল, চোখে সানগ্লাস, গালে দাড়ি আর ডিজাইনার পোশাক। সালমানের এই লুক দেখে ঘায়েল ভক্তরা।

এই সিনেমায় শুধু অভিনেতা নন, প্রযোজকের ভূমিতেও আছেন সালমান। পরিচালনায় রয়েছেন ফারহাদ সামজি।

‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমায় সালমানের সঙ্গে থাকছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতির। সালমানের এই সিনেমার হাত ধরেই বলিউডে পা রাখতে যাচ্ছেন শেহনাজ গিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION