বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ

কক্সবাজারে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত

প্রাথমিক শিক্ষা, ফাইল ছবি

বিশেষ প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ৭ ডিসেম্বর কক্সবাজার আসছেন। তিনি বঙ্গোপসাগরের ইনানী মোহনায় আন্তর্জাতিক নৌ শক্তি প্রদর্শন মহড়ার উদ্বোধন এবং শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে জনসভায় ভাষণ নেবেন।

এতে জনসমাগম সহ ভোগান্তি বিবেচনায় কক্সবাজারে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

একাধিক শিক্ষার্থীর অভিভাবকরা জানিয়েছেন, কক্সবাজারে শিক্ষা প্রতিষ্ঠানে এখন বার্ষিক পরীক্ষা চলছে। বুধবার পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নোটিশ প্রদান করা হয়েছে। এ পরীক্ষাটি ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে।

কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন জানিয়েছেন, বার্ষিক পরীক্ষা নিয়ন্ত্রণ করেন স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধান। প্রধানমন্ত্রীর আগমন ঘীরে জনসমাগমে ভোগান্তি বিবেচনায় শহরের ভেতরের প্রতিষ্ঠান গুলো পরীক্ষা স্থগিত করেছে। এটা সরকারি সিদ্ধান্ত না।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) বিভিষণ কান্তি দাশ জানিয়েছেন, পরীক্ষা বন্ধ করতে সরকারি কোন নির্দেশনা নেই। কেউ বন্ধ রাখলে ওটা শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরিন বিষয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION