বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

সবচেয়ে জনপ্রিয় তারকা তারা

বিনোদন ডেস্ক:

চলতি বছরের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। এ তালিকার সবার উপরে রয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা ধানুশ।

অভিনয়শিল্পীদের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়ার ভিউয়ের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এ জরিপের দ্বিতীয় অবস্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, তৃতীয় স্থানে ঐশ্বরিয়া রাই বচ্চন।

রাম চরণ ও সামান্থা রুথ প্রভু চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন। তা ছাড়াও হৃতিক রোশান, কিয়ারা আদভানি, জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন ও যশের স্থান যথাক্রমে— ৬ষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম।

চলতি বছরে আলিয়া অভিনীত ‘গাঙ্গুবাই’ ও ‘ব্রহ্মাস্ত্র’ নামে দুটি সিনেমা মুক্তি পায়। তা উল্লেখ করে আলিয়া ভাট আইএমডিবিকে বলেন— ‘‘২০২২ সালটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ বছর আমার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ভক্তদের যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ।’’

আইএমডিবির জরিপে সবচেয়ে জনপ্রিয় তারকা ধানুশ। তার অভিনীত চারটি সিনেমা মুক্তি পায়। এ তালিকায় রয়েছে— তামিল ভাষার ‘মারন’, ‘তিরুচিত্রাম্বলাম’, ‘নানে বারুভীন’ ও হলিউডের ‘দ্য গ্রে ম্যান’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION