বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা নোরা ফাতেহির

বিনোদন ডেস্ক:

বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্দেজের বিরুদ্ধে দিল্লির আদালতে মানহানির মামলা দায়ের করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি।মামলার অভিযোগপত্রে নোরা উল্লেখ করেন, তার কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিল জ্যাকলিন। তাকে কলুষিত করতে আর খুব নোংরা কিছু কারণে তার নামে মানহানিকর কিছু তথ্য দিয়েছে জ্যাকলিন, নিজের স্বার্থে নোরার বিরুদ্ধাচরণ শুরু করেন। তাই বাধ্য হয়েই এই মামলা করেন দাবি করেন এই অভিনেত্রী।

নোরা তার অভিযোগে লেখেন, জ্যাকলিন ফার্নান্দেজ নিছক মানহানিই করেননি, রীতিমতো ফৌজদারি অপরাধ করেছেন। এর আগে ২০০ কোটি টাকা ঘুসের মামলায় সম্প্রতি ইডির জেরার মুখে পড়েছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ। তাকে জেরা করার পরই উঠে আসে নোরা ফতেহির নাম। এই মামলায় মুখ্য অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কে থাকার কারণেই এই মামলায় নাম জড়ায় জ্যাকলিনের।

সম্প্রতি জ্যাকলিনের বিরুদ্ধে একাধিক অভিযোগের উল্লেখ করে তার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন নোরা। কারণ জ্যাকলিন পিএমএলএ আদালতে একটি অভিযোগ জমা করেছেন, যে অভিযোগপত্র লেখা আছে, ‘ইডি জ্যাকলিনকে মিথ্যা ফাঁসাচ্ছে, যেখানে তিনি ছাড়াও নোরা ফতেহির মতো আরও কিছু সেলেব সুকেশ চন্দ্রশেখরের থেকে বহুমূল্যের উপহার পেয়েছে। তার সাক্ষিও আছে।’ নোরা ফতেহি সেই সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন।

নোরা দাবি করেছেন, সুকেশের সঙ্গে সরাসরি তার কোনো সম্পর্ক ছিল না। এমনকি তার থেকে কোনো উপহার নেওয়ার অভিযোগও উড়িয়ে দেন অভিনেত্রী। তবে নোরা ফতেহি জ্যাকলিন ছাড়াও একাধিক মিডিয়া হাউজের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। নোরার দাবি জ্যাকলিনের উসকানিতেই সেসব মিডিয়া হাউজগুলো নোরাকে হেনস্তা করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION