বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

ফের নেটদুনিয়ায় খবর ভেসে বেড়াচ্ছে মা হওয়ার গুঞ্জন

ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক :

ভালোবেসে ঘর বেঁধেছেন বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের ৬ মাসের মাথায় খবর চাউর হয়, অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। যদিও এই খবর মিথ্যা বলে উড়িয়ে দেন ক্যাটরিনার বর ভিকি। গত মাসের শুরুতে শুটিং সেটে তোলা ক্যাটরিনার একটি ছবিকে কেন্দ্র করে তার মা হতে যাওয়ার গুঞ্জন উঠে। তবে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি ভিকি কিংবা ক্যাটরিনা। ফের নেটদুনিয়ায় খবর ভেসে বেড়াচ্ছেন— মা হতে যাচ্ছেন ক্যাটরিনা।

বুধবার (১৪ ডিসেম্বর) ক্যাটরিনা কাইফ তার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। এটি কোনো একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তোলা। ওই মুহূর্তে ধারণা করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে দেখা যায়, ক্যাটরিনার পরনে সোনালি রঙের গাউন। আর প্রিয় অভিনেত্রীকে এই লুকে দেখে নেটিজেনদের ধারণা, ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা। তার বেবি বাম্প উঁকি দিচ্ছে। একজন লিখেছেন, ‘ক্যাটরিনাকে দেখে অন্তঃসত্ত্বা মনে হচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘সু-সংবাদ আসছে।’ এমন আরো অনেক মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে। তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি ক্যাটরিনা।

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন ভিকি-ক্যাটরিনা। তাদের প্রেম নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন বলিউডের এই আলোচিত এই প্রেমিক জুটি।

রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে ভিকি-ক্যাটরিনার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ১০ ডিসেম্বর এই দম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশ্যে উড়ে যান মালদ্বীপে। ফিরে এসেই নতুন ফ্ল্যাটে সংসার গুছিয়ে নেন তারা। তারপর থেকে দাম্পত্য জীবনে দারুণ সময় উপভোগ করছেন এই যুগল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION