বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

আমার ওপর আস্থা রাখছেন এটা আমার জন্য বড় ব্যাপার

বিনোদন ডেস্ক:

এরইমধ্যে ৩টি ছবির কাজ শেষ করেছেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা সায়মা স্মৃতি। এগুলো হলো- আবু সাইয়ীদের ‘সংযোগ’, এইচ আর হাবিবের ‘জলকিরণ’ এবং অপূর্ব রানা’র ‘জলরঙ’। ছবিগুলোর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এই ৩টি ছবিই নতুন বছরে মুক্তির কথা রয়েছে। ৩টি ছবিতেই ৩ রকম চরিত্রে দেখা যাবে সায়মাকে। এদিকে এবার নিজের চতুর্থ সিনেমার কাজ করছেন এই গ্ল্যামারার্স নবাগতা। ছবিটির নাম ‘অগ্নিশিখা’। এটি নির্মাণ করছেন আরিফুর জামান আরিফ। এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে সায়মা স্মৃতি অভিনয় করছেন। ছবিটিতে তার নায়ক আদর আজাদ।

আরও রয়েছেন মানসী প্রকৃতি। ২৩শে ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে পূবাইলে। সায়মা স্মৃতি বলেন, ছবিটির গল্প এবং আমার চরিত্রটি চমৎকার। খুব ভালোভাবে এখানে শুটিং হচ্ছে। ভালো একটি অভিজ্ঞতা হচ্ছে। আমার কোনো ছবি এখনো মুক্তি পায়নি। তারপরও নির্মাতারা আমার ওপর আস্থা রাখছেন এটা আমার জন্য বড় ব্যাপার। তাছাড়া নতুন বছরেই সম্ভবত আমার ৪টি ছবিই মুক্তি পাবে। আর সেটা হলে আমার জন্য অনেক বড় বিষয় হবে। দর্শকরা আমাকে কীভাবে নেয় সেটি দেখার জন্য মুখিয়ে আছি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION