বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

হলিউড নায়িকা বললেন, ‘ট্রিপল আর’ অসুস্থ সিনেমা

বিনোদন ডেস্ক:

এস এস রাজামৌলি পরিচালিত সাড়া জাগানো সিনেমা ‘ট্রিপল আর’ বা ‘রুদ্রম রণম রুধিরাম’। সিনেমার গল্প, সিনেমাটোগ্রাফি সবকিছুই দর্শকদের মুগ্ধ করেছে। জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত এ সিনেমা চলতি বছরের ২৪ মার্চ মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে। ৪০০-৪৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছে ১২০০ কোটি রুপির বেশি।

এখনো ‘ট্রিপল আর’ সিনেমার জয়রথ চলছে। কিন্তু হলিউড অভিনেত্রী নাথালি ইমানুয়েলের একটি মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। ‘গেম অব থ্রোনস’খ্যাত এই অভিনেত্রী এক টুইটে লিখেন— ‘‘ট্রিপল আর’ একটি অসুস্থ সিনেমা।’’

পাশাপাশি সিনেমাটির বেশ কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন নাথালি। এর মধ্যে এনটিআর ও রাম চরণের নাচের দৃশ্য, পুলিশের পোশাকে অ্যাকশন মুডে রাম চরণ, আলিয়ার সঙ্গে এনটিআরের একটি মুহূর্ত রয়েছে। আর এসব ছবির সঙ্গে নিজের মন্তব্য যুক্ত করেছেন তিনি। অনেক নেটিজেন নাথালির মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন।

কোমারাস ভীমা ও আল্লুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION