বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন

বিনোদন ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনে কাজী হায়াৎ সভাপতি ও শাহীন সুমন মহাসচিব নির্বাচিত হয়েছেন।শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কাজী হায়াৎ ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৩৮ ভোট। অন্যদিকে শাহীন সুমন পেয়েছেন ১৬০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন রাজু পেয়েছেন ১২০ ভোট।

শুক্রবার দিনভর ভোটযুদ্ধ শেষে মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু ফলাফল ঘোষণা করে বিজয়ীদের নাম ঘোষণা করেন। তাদের নেতৃত্বেই আগামী দুই বছর পরিচালিত হবে চলচ্চিত্রের এ দাপুটে সংগঠনটি।

নির্বাচন কমিশনার জানান, সহ-সভাপতি ছটকু আহমেদ (১৪৫), উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা (১৫৩), কোষাধ্যক্ষ পদে সেলিম আজম (১১৩), সাংগঠনিক সচিব শাহীন কবির টুটুল (১৯৭), আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি (১৮৮), সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব আব্দুর রহিম বাবু (১৬৭), প্রচার-প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু (১৫১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে ইফতেখার জাহান (১৭৬), এস ডি রুবেল (১৭৮), পল্লী মালেক (২০০), বজলুর রাশেদ চৌধুরী (১৭১), মনতাজুর রহমান আকবর (১৬১), মোস্তাফিজুর রহমান মানিক (২০১), মারিয়া আফরিন তুষার (১৭০), শাহ্ আলম কিরণ (১৬৫), শাহাদাৎ হোসেন লিটন (১৫৬), সোহানুর রহমান সোহান (১৯৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিন সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, শেষ হয় বিকেল ৫টায়। এবার মোট ভোটার ছিলেন ৩৬৮ জন। তার মধ্যে ভোট দিয়েছেন ৩০২ জন। ৯টি ভোট বাতিল হয়েছে। এবার ১৯টি পদের বিপরীতে মোট ৩৯ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন- আবদুল লতিফ বাচ্চু। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন- পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION