মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বুস্টার ডোজের আওতায় ৬ লাখ মানুষ

ভয়েস নিউজ ডেস্ক:
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণরোধে দেশব্যাপী দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজের কার্যক্রম চলছে। গত ২৪ ঘণ্টায় এ টিকার দ্বিতীয় বুস্টার পেয়েছেন ২৫ হাজার ১৭৯ জন। আর এখন পর্যন্ত এ ডোজের আওতায় এসেছেন ৫ লাখ ৯৫ হাজার ৪ জন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, দেশব্যাপী প্রথম ডোজের টিকার আওতায় এসেছে ৪৬ হাজার ৮৩৬ জন। দ্বিতীয় ডোজের আওতায় ৫ লাখ ৩৮ হাজার ৪৫৮ জন এবং বুস্টার ডোজের আওতায় ৩৯ হাজার ৩৩ জন। আর দ্বিতীয় বুস্টার ডোজের আওতায় এসেছেন ২৫ হাজার ১৭৯ জন মানুষ।

করোনার টিকা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রথম ডোজের আওতায় এসেছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৬৫ জন। দ্বিতীয় ডোজের আওতায় এসেছেন ১৩ কোটি ১৭ লাখ ২০ হাজার ৭২১ জন। বুস্টার (তৃতীয়) ডোজের আওতায় এসেছেন ৬ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৭৭৬ জন। আর দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজের আওতায় এসেছেন ৫ লাখ ৯৫ হাজার ৪ জন।

তাদের সবাইকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

দেশে এখন পর্যন্ত ৫ লাখ ৮০ হাজার ৩৮৬ জন ভাসমান মানুষ টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজের টিকা দেওয়া হয়েছে। আর ১৯ হাজার ২৪০ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION