সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

শূন্যরেখায় কোনও রোহিঙ্গা নেই: পররাষ্ট্রমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় আর কোনও রোহিঙ্গা নেই। অনেক বছর ধরে শূন্যরেখায় কিছু রোহিঙ্গা ছিল। তারা মাদক কারবারিদের সঙ্গে জড়িত ছিল। রাখাইনে দুপক্ষের যুদ্ধের কারণে কিছু রোহিঙ্গা আমাদের এখানে ঢুকেছে। শূন্যরেখায় এখন আর কোনও রোহিঙ্গা নেই।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নতুন করে কোনও রোহিঙ্গা নেবে না বাংলাদেশ। আরসা এবং আরএসও’র নিজেদের সংঘাতে শূন্যরেখায় ক্যাম্পগুলো জ্বালিয়ে দেওয়ায়, সেখানে আর কোনও রোহিঙ্গা থাকলো না। এটা এক দিক দিয়ে ভালোই হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব লোককে ঢুকতে দিইনি। তবে যারা ঢুকে পড়েছেন, তাদের আমরা নম্বর (রেজিস্ট্রেশন) দিচ্ছি। তাদের মধ্যে অনেকের ইউএনইচসিআর’র কার্ড রয়েছে। ওদের তো আমরা বিদায় করতে পারছি না।লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর লক্ষে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION