সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ড: উদ্দেশ্যপ্রনোদিত ও নাশকতামুলক-তদন্ত কমিটি

বিশেষ প্রতিবেদক:

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা উদ্দেশ্যপ্রনোদিত ও নাশকতামুলক বলে জানিয়েছেন তদন্ত কমিটি। আজ রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের হাতে তদন্ত প্রতিবেদন তুলে দেয়ার পর এক ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আবু সুফিয়ান এ তথ্য জানান।

মো: আবু সুফিয়ান জানান, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনার পরপরই ৭ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়। এই তদন্ত কমিটি দীর্ঘ তদন্তে ৭৫ জন প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্য নেয়া হয়। একই সাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ গুলোও যাচাই-বাছাই করা হয়। সব কিছু মিলে প্রতিয়মান হয় যে, অগ্নিকান্ডটি আধিপত্য বিস্তারের কারণে নাশকতামুলক ও উদ্দেশ্যপ্রনোদিতভাবে ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। তবে কে বা কারা আগুন ধরিয়ে দেয়া হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। উক্ত ঘটনা থেকে পরিত্রাণের উপায় বের করে তদন্ত প্রতিবেদনে ১২টি সুপারিশ জমা দেয়া হয়েছে।

গত ৫মার্চ রবিবার বিকালে কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ড হয়। পরে আগুন দ্রুত পার্শ্ববর্তী ৯ এবং ১০ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে। তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এঘটনা তদন্তে কক্সবাজারের জেলা প্রশাসন সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানের নেতৃত্বে এই কমিটিতে শরণার্থী কমিশন, এপিবিএন পুলিশ, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি ছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION