বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় মামলা

ভয়েস প্রতিবেদক:

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় নাম না জানা ৩০-৩৫ জনকে আসামি করে মামলা হয়েছে। রোহিঙ্গা যুবক মো. সেলিম বাদী হয়ে গতকাল সোমবার রাত ১০টার দিকে উখিয়া থানায় মামলাটি করেন।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনায় নাম না জানা ৩০-৩৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশে রোহিঙ্গা যুবক মো. সেলিম বাদী হয়ে মামলাটি করেন। আমরা আসামিদের চিহ্নিত করার চেষ্টা করছি।

এদিকে, গত ৫ মার্চের অগ্নিকাণ্ড পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রোণোদিত এবং নাশকতা বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান জানান, সন্ত্রাসী গোষ্ঠী আধিপত্য বিস্তার করতে ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনাটি ঘটিয়েছে। তবে কারা ঘটিয়েছে সেটা এখনো জানা যায়নি। আমরা উখিয়া থাকাকে নিয়মিত মামলা দায়ের করতে সুপারিশ করেছিলাম।

প্রসঙ্গত, গত ৫ মার্চ (রোববার) বালুখালীর ক্যাম্প-১০ ও ক্যাম্প-১১ এর মাঝামাঝি বিভিন্ন ব্লকে আগুন লাগে। তিন ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে দুই হাজারের বেশি রোহিঙ্গাদের ঘর পুড়ে যায়। এতে প্রায় ১২ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন। পরে ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION